Author: ডেইলি ন্যাশনালিস্ট |

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেবল সরকার পরিবর্তনের প্রক্রিয়া নয়, বরং রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার একটি নির্ধারণী মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারিত জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তারেক রহমান বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ক্ষমতাহীন হয়ে পড়া নাগরিকদের অধিকার পুনরুদ্ধারই এবারের নির্বাচনের মূল লক্ষ্য। তারেক রহমান একটি স্বনির্ভর, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে বিএনপির কর্মপরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহারের প্রধান অঙ্গীকারগুলো তুলে ধরেন। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন নাগরিকদের হারানো রাজনৈতিক ক্ষমতা ফিরিয়ে আনার একটি বড় সুযোগ, যার বাস্তবতা বিবেচনা করেই বিএনপি প্রতিটি শ্রেণি…

বিস্তারিত

রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিয়ে একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এমন বাংলাদেশ গড়তে চান যেখানে রাষ্ট্র হবে সবার এবং সরকার পরিচালিত হবে জনগণের ইচ্ছা ও আস্থার ভিত্তিতে। সোমবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারিত জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ডা. শফিকুর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে জনআস্থা পুনরুদ্ধার এবং দেশের রাজনৈতিক দিকনির্দেশনা পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে আখ্যা দেন। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর প্রার্থীদের দাঁড়িপাল্লা প্রতীকে এবং ১১ দলীয় জোটের প্রার্থীদের নিজ নিজ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, তার বক্তব্য…

বিস্তারিত

:রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা নয়, জনগণের জীবন বদলের সুস্পষ্ট পরিকল্পনাই দেশের জন্য সবচেয়ে জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ক্ষমতায় যেতে হলে কথার নয়, কার্যকর কর্মসূচির রাজনীতি প্রয়োজন। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে ঢাকা-১০ আসনের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। জনসভায় সভাপতিত্ব করেন বিএনপি প্রার্থী রবিউল আলম রবি। তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক দর্শনের মূল কেন্দ্রে ছিল বাংলাদেশ। তিনি বলেন, নির্যাতনের মুখেও দেশ ছাড়েননি খালেদা জিয়া, কারণ এই দেশের মানুষই তাঁর পরিবার। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানান তিনি। বিএনপি চেয়ারম্যান বলেন,…

বিস্তারিত

গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে দেশে আর অপশাসন ফিরে আসবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আসন্ন নির্বাচন ও গণভোট বাংলাদেশের রাজনৈতিক কাঠামোয় একটি অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে। সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকালে সচিবদের সঙ্গে আয়োজিত গেট টুগেদার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন তাঁর প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব জানান, অনুষ্ঠানে সিনিয়র সচিব ও সচিবসহ প্রায় ৭০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং পরে সচিবদের সঙ্গে ছবি তোলেন। আসন্ন নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, অতীতে যেসব…

বিস্তারিত

ভোট জালিয়াতি ও অনিয়ম ঠেকাতে এখন থেকেই ভোটের পাহারাদারি শুরু করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তাঁর মতে, জনগণের ভোটাধিকার রক্ষায় নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত সতর্ক ও সংগঠিত থাকতে হবে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঢাকা-১৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান। তিনি বলেন, কোনো জালিয়াত, ভোটচোর বা অবৈধ শক্তি যেন জনগণের ভোট নিয়ে কারসাজি করতে না পারে, সে জন্য এখন থেকেই পাহারা শুরু করতে হবে। বিজয়ের ফল নিশ্চিত না হওয়া পর্যন্ত দায়িত্ব শেষ হয়নি…

বিস্তারিত

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে ৬ ফেব্রুয়ারি একটি অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত ৫৩ জন নিখোঁজ হয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সোমবার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। নৌকায় থাকা ৫৫ আরোহীর মধ্যে মাত্র দুইজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদেরকে তীরে নামানোর পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে জরুরি চিকিৎসা প্রদান করা হয়েছে। জীবিতরা জানিয়েছেন, নৌকায় আফ্রিকার বিভিন্ন দেশের শরণার্থী ও অভিবাসীরা ছিলেন। নৌকাটি আল-জাওইয়া এলাকার তীর থেকে ৫ ফেব্রুয়ারি রাত প্রায় ১১টার দিকে যাত্রা শুরু করে এবং ছয় ঘণ্টার মধ্যে সাগরে উল্টে যায়। আইওএমের ‘মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্টের’ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সেন্ট্রাল মেডিটেরানিয়ান রুটে অন্তত ১ হাজার ৩০০ মানুষ নিখোঁজ…

বিস্তারিত

জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী খুব শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনটি উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজন করা হয়েছিল। শফিকুল আলম বলেন, “আপনারা পাবেন। একজন বা দুজন ছাড়া সবাই ইতিমধ্যেই সম্পদের বিবরণী জমা দিয়েছেন। এক-দুই দিনের মধ্যে এটি পাবলিক করা হবে।” ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মাথায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন, দ্রুত সময়ের মধ্যে তাঁর সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশ করা হবে।…

বিস্তারিত

জুলাই গণ-অভ্যুত্থানের পর গত দেড় বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন সম্ভব না হওয়ায় হতাশা ও ক্ষোভের কথা স্বীকার করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ভোটারদের কাছে আরেকবার সুযোগ চেয়েছেন। তিনি বলেন, নিজেদের অনভিজ্ঞতা ও সীমাবদ্ধতা স্বীকার করেই জনগণের সমর্থন প্রত্যাশা করছে এনসিপি। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সম্প্রচারিত জাতির উদ্দেশে দেওয়া নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম বলেন, “আমরা আমাদের অনভিজ্ঞতা ও সীমাবদ্ধতা স্বীকার করছি। সবকিছু স্বীকার করেই আমরা আপনাদের কাছে আরেকটিবার সুযোগ চাইছি। এবারের নির্বাচনে আপনারা এনসিপি ও ১১-দলীয় জোটকে সমর্থন করুন।” জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের অংশ হিসেবে এনসিপি ৩০টি আসনে নির্বাচন করছে। ভাষণে নাহিদ ইসলাম…

বিস্তারিত

রাষ্ট্র পরিচালনার মূল দর্শন হিসেবে ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে সামনে রেখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ক্ষমতায় গেলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক সংস্কার ও সামাজিক ন্যায়বিচারই হবে বিএনপির অগ্রাধিকার। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এটি তার নেতৃত্বে ঘোষিত দলের প্রথম জাতীয় নির্বাচনী ইশতেহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের সঞ্চালনায় এতে দলের স্থায়ী কমিটির সদস্য, জ্যেষ্ঠ নেতা, কূটনৈতিক প্রতিনিধি এবং নাগরিক সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘোষিত ইশতেহার পাঁচটি ভাগে…

বিস্তারিত

জাপান বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশিওয়াজাকি-কারিওয়া আবার চালু করার উদ্যোগ নিয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর কেন্দ্রটির একটি চুল্লি পুনরায় চালু করা দেশটির জ্বালানি নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আগামী ৯ ফেব্রুয়ারি নিগাতা প্রদেশে অবস্থিত এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি চুল্লি চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কেন্দ্রটি পরিচালনা করে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো)। বার্তা সংস্থা এএফপি জানায়, গত মাসে চুল্লিটি পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হলেও কয়েক ঘণ্টার মধ্যেই তা সাময়িকভাবে স্থগিত করা হয়। কারণ হিসেবে একটি অ্যালার্ম সিস্টেমের সেটিংসজনিত ত্রুটির কথা জানানো হয়। শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ কেন্দ্রটির প্রধান তাকেয়ুকি ইনাগাকি বলেন, ওই ত্রুটিটি ছিল পুরোপুরি…

বিস্তারিত