ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। ইশতেহারে নারী অধিকার, কর্মসংস্থান, প্রশাসনিক সংস্কার ও মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ৩০ জানুয়ারি ২০২৬ বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ইশতেহারটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলটির মুখপাত্র এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শিরোনামে প্রকাশিত এই ঘোষণাপত্রে ১২টি অধ্যায়ে রাষ্ট্র সংস্কার ও অর্থনৈতিক পুনর্গঠনের কৌশল তুলে ধরা হয়েছে। ইশতেহারের একটি বড় অংশ জুড়ে রয়েছে নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়নসংক্রান্ত প্রতিশ্রুতি। ইশতেহার অনুযায়ী, দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে পূর্ণ বেতনে…